Tuesday, 8 January 2013

ইংরেজ-সৃষ্ট ইংরেজ-অনুগত আহলে হাদীস ফির্কার নামকরন ইংরেজরাই অনুমোদন করেছিল

               লেখক :    মাওলানা মুহাম্মদ  এ কে আজাদ [ আবু আরিফ আল আলাভী ]





       


                  ওহহাবী বলে খ্যাত গাইর মুক্বাল্লিদরা ওহহাবী নামের আখ্যা থেকে রক্ষা পাওয়ার জন্য “মুহাম্মদী” বা “আহলে হাদীস” নামে পরিচিত হওয়ার জন্য বৃটিশ সরকারের আনুগত্যতা ও বশ্যতা স্বীকার করত: বৃটিশ সরকারের নিকট “আহলে হাদীস” নাম বরাদ্দ করার একাধিক দরখাস্ত পেশ করে। ওহহাবী গাইরে মুক্বাল্লিদ মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত  তৎকালীন “এশায়াতুস সুন্নাহ”পত্রিকায় (পৃ:২৪-২৬, সংখ্যা:২, খ:১১) এ দরখাস্তগুলোর প্রতি উত্তর প্রকাশিত হয় । গাইরে মুক্বাল্লিদ মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর  বৃটিশ সরকারের নিকট একটি দরখাস্ত হল :

 

 

 

                         “বখেদমতে জনাব গভার্মেন্ট সেক্রেটারী,

                আমি আপনার খেদমতে লাইন কয়েক লেখার অনুমতি এবং এর জন্য ক্ষমাও পার্থনা করছি। আমার সম্পাদিত মাসিক “এশায়াতুস সুন্নাহ” পত্রিকায় ১৮৮৬ ইংরেজিতে প্রকাশ করেছিলাম যে, ওহহাবী শব্দটি ইংরেজ সরকারের নিমক হারাম ও রাষ্ট্রদ্রোহীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং এ শব্দটি হিন্দুস্তানের মুসলমানদের ঐ অংশের জন্য ব্যবহার সমীচিন হবে না, যাদেরকে “আহলে হাদীস” বলা হয় এবং সর্বদা ইংরেজ সরকারের নিমক হালালী, আনুগত্যতা ও কল্যাণই প্রত্যাশা করে, যা বার বার প্রমাণও হয়েছে এবং সরকারী চিঠি প্রত্রে এর স্বীকৃতিও রয়েছে।


                  অতএব, এ দলের প্রতি ওহহাবী শব্দ ব্যবহারের জোর প্রতিবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভার্মেন্টের বরাবর অত্যন্ত আদব ও বিনয়ের সাথে আবেদন করা যাচ্ছে যে, সরকারীভাবে এ ওহহাবী শব্দ রহতি করে আমাদের উপর এর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ শব্দের পরিবর্তে “আহলে হাদীস” সম্বোধন করা হোক।

                                      
                                          আপনার একান্ত অনুগত খাদেম
                                         আবু সাঈদ মুহাম্মদ হুসাইন
                                          সম্পাদক, এশায়াতুস সুন্নাহ .

 
              এই আবেদনসমূহের পরিপ্রেক্ষিতে ইংরেজ সরকার  “ওহহাবীদের ”  জন্য “ওহহাবী” শব্দের পরিবর্তে“আহলে হাদীস” নাম বরাদ্দ করে এবং সরকারী কাগজ-চিঠিপত্র তদের “আহলে হাদীস” সম্বোধনের নোটিশ জারি করে ও দরখাস্তকারীকেও লিখিত নোটিশে অবহিত করা হয়।
রেফারেন্স:



                  ১। পাঞ্জাব গভার্মেন্ট  সেক্রেটারী মি: ডব্লউ, এম, এন (W.M.N) বাহাদুর চিঠি নং-১৭৫৮ এর মাধ্যমে ৩রা ডিসেম্বর ১৮৮৬ ইংরেজিতে অনুমোদনপত্র প্রেরণ করেন।
        [“আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১]
  

                    ২।  ১৪ই জুলাই ১৮৮৮ইং সি.পি গভার্মেন্ট চিঠি নং-৪০৭ এর মাধ্যমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়।
    [ “আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১ ] 

                    ৩। ২০শে জুলাই ১৮৮৮ইং ইউ.পি গভার্মেন্ট চিঠি নং-৩৮৬ এর মাধমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়।
     [ “আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১ ]

                    ৪। ১৪ই আগষ্ট ১৮৮৮ইং বোম্বাই গভার্মেন্ট চিঠি নং-৭৩২ এর মাধ্যমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়।
     [ “আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১ ]


                   ৫। ১৫ই আগষ্ট ১৮৮৮মাদ্রাজ গভার্মেন্ট চিঠি নং ১২৭ এর মাধ্যমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়।
    [ “আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১ ]

                      ৬। ৪ঠা মার্চ ১৮৯০ইং বাঙ্গাল গভার্মেন্ট চিঠি নং-১৫৫ এর মাধ্যমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়।

[“আহলে হাদীস” মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরীর সম্পাদিত এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১ ]  

 


             ইংরেজ-সৃষ্ট ইংরেজ-অনুগত আহলে হাদীস ফির্কার ফিতনা থেকে আল্লাহ পাক সবাইকে রক্ষা করুণ ।

 

No comments:

Post a Comment